
চট্টগ্রামে বন্দর ও মানবিক করিডর নিয়ে অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২০ মে বেলা ১১টার দিকে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম শামছ সূর্ষের নির্দেশনায় নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা থাকায় মানবিক করিডরের সিদ্ধান্ত বাতিলসহ নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সংসদের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়ার জন্য সমাবেশ থেকে জোর আহ্বান জানানো হয়। এসময় বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, সাবেক কাউন্সিলর অলি উল্লাহ অলী, জসিম উদ্দিন, আব্দুল মান্নান ভূইয়া, আলী আসলাম ভূইয়া, বাহাউদ্দিন, আকরাম হোসেন ফেরদৌসসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply