
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার, ১৫ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নতুন জেলা কমিটির অনুমোদন দেন।
নতুন জেলা কমিটিতে সভাপতি পদে শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক পদে রেদোয়ার রহমান ওয়াকির স্থান পয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ ও সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন রাজিব।
৫ সদস্যের নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply