
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি স্কুল এন্ড কলেজের দুই ছাত্রীর বজ্রপাতে নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখা ও জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার, ৬ মে বিকেলে নেতৃবৃন্দ নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে এ শোক ও সমবেদনা জানান।
এছাড়া তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ নিহতদের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম ইউসুফ, অধ্যাপক মো. আজিজুল হক কাজল, উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আ.ন.ম আবদুল্লাহ মোমতাজ, পৌর আমীর মাওলানা নাজমুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার এইচ.আর.ডি সম্পাদক এইচ এম ফরহাদ, পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মো. আকরাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বাদ এশা অনুষ্ঠিত নিহতদের নামাজে জানাজায় তারা উপস্থিত ছিলেন।
নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন, যোহর নামাজ বাদ উপজেলার প্রতিটি মসজিদে দোয়া পরিচালনা এবং বজ্রপাতে সচেতনতা সৃষ্টির অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গার্লস হাইস্কুলের দুই শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।
Leave a Reply