1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৫ মে   দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেরণা বাংলাদেশ ও কালের নতুন সংবাদের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেরণা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাংলা টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনি এবং সঞ্চালনায় ছিলেন কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও জি টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, সাপ্তাহিক শুরুকের সম্পাদক মাওলানা ফজলুল হক, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দিন, ইমরান হোসেন, আল-আমিন,বিডিচ্যানেল ফোরের  স্টাফ রিপোর্টার বুরহান খান,  আতাউল হাসান দিনার, দৈনিক একুশে বাণীর জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, দৈনিক বিশ্বমানচিত্রের জেলা প্রতিনিধি মাসুদ মিয়া, সোনালী বার্তার প্রতিনিধি আল আকহার, আমার সংবাদের প্রতিনিধি ইমরান, দৈনিক নওরোজের হোসেনপুর প্রতিনিধি এস কে শাহীন নবাব, সাংবাদিক এমদাদুল হক, দেশেরপত্রের প্রতিনিধি আজিজুল হক রাসেল এবং দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি রকিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় সকল মহলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং