1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য বীজ, গাছ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ২৯ এপ্রিল) নান্দাইল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৮৬ জন কৃষক-কৃষাণী পরিবারের মাঝে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা।

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বেড়ার জাল, পানির ঝাঁঝরি, প্রদর্শনীর সাইনবোর্ড, বিভিন্ন প্রজাতির ৫টি গাছের চারা (লেবু, আম, পেয়ারা, বরই ও নিম), জৈব সার, ভার্মি কম্পোস্ট, বীজ সংরক্ষণ পাত্রসহ ১৫ রকমের তিন মৌসুমী ফসলের বীজ প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহম্মেদ তারিফ, উপ-সহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান ও মোস্তাফিজুর রহমান সহ উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, পরিবারের নিরাপদ ফল ও সবজির চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নারীদের বাড়তি আয়েরও সুযোগ তৈরি হচ্ছে। মাঠ পর্যায়ের আমাদের কর্মকর্তাগণ সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে তৎপর রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং