1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার, ২০ এপ্রিল সকাল থেকে শহরের পুরানথানা  এলাকায় সংগঠনের নেতাকর্মীরা পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম চালান।

এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের  সাংগঠনিক সম্পাদক অভি চৌধুরী। তিনি বলেন, “গণ অধিকার পরিষদ জনতার অধিকার নিয়ে কাজ করে। আমরা জনগণকে গণঅধিকার পরিষদের দাওয়াত দিচ্ছি, যেন তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সংগঠিত হয়।”

নতুন এক সদস্য জানান, “আমি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি কারণ এই সংগঠন মানুষের অধিকার নিয়ে কাজ করে। এটাই আমাকে অনুপ্রাণিত করেছে।”

সদস্য সংগ্রহ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সুমন তালুকদার, ছাত্র অধিকার পরিষদের নেতা পায়েল চৌধুরী প্রমুখ। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সংগঠনের নেতারা জানান, এই কার্যক্রম কিশোরগঞ্জের অন্যান্য উপজেলাতেও চলবে এবং তরুণদের সম্পৃক্ত করাই হবে মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং