1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

কিশোরগ‌ঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ  শহরে  জামায়াতের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৯ মার্চ শহরের অভিজাত  রেস্তোরাঁ ক্যাসেল সালামে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা  রমজান আলী। প্রধান অতিথির বক্তব্যে রমজান আলী বলেন,জামায়াতে ইসলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অপপ্রচারের শিকার হয়েছে, তাই  জামায়াতে ভালো দিকগুলো জনগণের কাছে তুলে ধরতে সহযোগিতা চাই।

জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম,  অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  নাসিম খান, দৈনিক যুগান্তর পত্রিকার কিশোরগঞ্জের ব্যুরো চীফ এটিএম নিজাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ক্বারী নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ  ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং