1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ইটনায় জাগরণ কিন্ডারগার্টেনে মা সমাবেশ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা জাগরণ কিন্ডার গার্টেন এ মা সমাবেশ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার, ৭ মার্চ সকাল ১১টায় বিদ্যালয় মাঠে  জাগরণ কিন্ডার গার্টেনের সভাপতি জহিরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইটনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস চন্দ্র রায়, জাগরণ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. নৌশাদ মিয়া, এস এম হাফিজুর রহমান প্রমূখ।

বক্তাগণ সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এতে আরো উপস্থিত ছিলনে জাগরণ কিন্ডার গার্টেনের সদস্য আব্দুল কদ্দুস, ইটনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আসলাম মিয়া, আনু মিয়া, ইটনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল হাসান হৃদয়, বিশিষ্ট সমাজ সেবক খোদা বক্স, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল মিয়া। মা সমাবেশে জাগরণ কিন্ডার গার্টেন এর শিক্ষার্থীদের মায়েরা অংশ গ্রহণ করেন।

পরে জাগরণ কিন্ডার গার্টেনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্টান পরিচালনা করেন ইউসুফ আলী তোতা মিয়া। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং