1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে একইদিনে দুইজনের আত্মহত্যা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একইদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি উপজেলার জাটিয়া ও বড়হিত ইউনিয়নে এদুটি আত্মহত্যার ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসী শোকস্তব্ধ হয়ে পড়েছে। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের টংটংগিয়া গ্রামের মৃত আব্দুল গনি খানের পুত্র সুজন খান (৪৮) ঋণের চাপে ও অভাবের তাড়নায় বিষপানে ও বড়হিত ইউনিয়নের ধৈরত ভোলসোমা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১৮) অজানা কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

জাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য নয়ন মিয়া বিডিচ্যানেলফোরকে জানান, কিছুদিন আগে সুজনের একটি অটো রিক্সা চোরে নিয়ে যায়। পরবর্তীতে ঋণ করে একটি রিক্সা কিনেন। সে রিক্সাটিও কয়েকদিন আগে সোহাগী বাজার থেকে চুরি হয়ে যায়। এতে ঋণের চাপে অভাবের তাড়নায় আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রতিবেশীরা।

সাদিয়া আক্তারের পরিবার সূত্রে জানা যায়, ৩/৪ মাস ধরে সাদিয়া মানসিক রোগে ভুগছিলেন। সে বাড়িতে চিল্লাপাল্লা করতো ও রাতে ঘুমাতো না। বাবা মা সকালে খাওয়া দাওয়া করে কৃষি জমিতে লাউয়ের বীজ রোপন করতে যান। পরে সাদিয়ার মা বাড়ীতে এসে ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে দরজা জানালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পায় সাদিয়া তার পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। খবর পেয়ে উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আত্মহত্যার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। তিনি আরো বলেন, মানসিক চাপ বা হতাশা নিয়ে কাউকে একা না রেখে তাদের সহায়তা করতে হবে। এবং সবাইকে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার এবং যাতে করে কেউ আত্মহত্যার পথ বেছে না নেন এ ব্যাপারে একে অপরকে মানসিক সাহায্য করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং