1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

ছেলের জামিন হয়নি শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছেলের জামিন না হওয়ার খবর শুনে হার্ট অ্যাটাক করে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার, ৩ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের ডাহরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. শুক্কুর মাহমুদের ছেলে পুমদী ইউনিয়ন সেচ্ছ্বাসেবক লীগের সংগঠনিক সম্পাদক মো.জলিল মিয়াকে গত ১ মাস আগে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে পুলিশ। রবিবার তার জামিন হবে-এমনটাই তার মা আশা করেছিলেন।আদালতে জামিন মঞ্জুর না হওয়ার খবর শুনে তার গর্ভধারিণী মা রাত ৯ টায় হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন।

ঘটনা নিশ্চিত করে মো. জলিলের পিতা শুক্কুর মাহমুদ জানান, ছেলের জামিন না মঞ্জুরের খবর শুনে তার মা হার্ট এ্যাটাক করে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং