1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

চাঞ্চল্যকর হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার, ১৭ জানুয়ারি দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদি দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকায় মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের জিআর মামলার আসামি বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহ্‌জাহানের ছেলে রাকিব মিয়া (৩০), ৩শ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রউফের ছেলে সাদিক মোল্লা (২১)। 

পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে র‌্যাব-১৪ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের করে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেল ফোরকে বলেন, আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি, সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ও  মাদক মামলার আসামিসহ মোট ৫জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং