1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কুলিয়ারচরে প্রিপেইড মিটার বাতিলের  দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুলিয়ারচর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

রবিবার, ১২ জানুয়ারি দুপুরে কুলিয়ারচর উপজেলায় জনস্বার্থে বিদ্যুৎ এর প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবিতে প্রথমে কুলিয়ারচর বাজার চৌরাস্তা মোড়ে সর্বস্তরের ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আবারো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরার হাতে একটি স্মারকলিপি জমা দেন কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদ উদ্দিন বাবুল।

মানববন্ধনে সহস্রাধিক জনতা ও বিদ্যুত গ্রাহক অংশ নেন। তাদের দাবি বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বা সংযোগ স্থগিত রাখতে হবে। তা না হলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্- জোহরা বিডিচ্যানেল ফোরকে বলেন, সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং