1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

হোসেনপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপজেলা, পৌর  এবং কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১০  ডিসেম্বর এ উপলক্ষে হোসেনপুর সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশ নেয় হোসেনপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবু নাঈম মিয়া, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাজীব আহমেদ,  সদস্য সচিব রিমন মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: মাসুম, সদস্য সচিব  আরিফুল ইসলামসহ  ছাত্রদলের  নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা,গুমের শিকার সকল ছাত্রদের এবং নির্যাতন নিপীড়ন অত্যাচারে জর্জরিত ছাত্রদের অধিকার আদায় এবং সকল মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগের দোসরদের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং