1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ত্রিশালে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল  কাঠাল ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২ নভেম্বর  বিকালে কালির বাজার ফাতেমা নগর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মো. নাজিম উদ্দিন খান।

ত্রিশাল উপজেলা কৃষকদলের আহবায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফেরদৌস আলমের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান শামীম,যুগ্ম আহবায়ক

মো. মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহবায়ক মো. আনিছুজ্জামান মৃর্ধা। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাতসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং