1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নান্দাইলে স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
oppo_0

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম ও কমিটির সকল সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৯ সেপ্টেম্বর দুপুরে সিংরইল ইউনিয়নের দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে দিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  বলেন, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সহযোগিতায় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তৎকালীন কমিটির সকল সদস্যরা গত বুধবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সর্বশেষ বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটির সদস্যবৃন্দের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম ও তার কমিটির লোকজন। এছাড়া তিনি আরও বলেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তার কমিটির লোকজন স্বীয় স্বার্থ হাসিলের জন্য নানাবিধ অপকর্ম ও দুর্নীতি করেছেন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে সাবেক সভাপতি নুরুল ইসলামের নামে সিগারেট ক্রয়ের ভাউচার নিয়ে শিক্ষাঙ্গনের ব্যাপক দূর্নাম রয়েছে। এছাড়া তৎকালীন সময়ে শিক্ষার মান উন্নয়ন ছিলি ৬৮%, যা সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলামের সময়ে শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পেয়ে তা ৯২.৭% দাঁড়িয়েছে। বর্তমানে দুর্নীতিবাজ সেই সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলামের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়মতান্ত্রিকভাবে পিটিএ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীগণ। শুধু তাই নয় সাবেক সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ করা হলেও তা সরজমিন মিথ্যা প্রমাণিত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ কমিটির অন্যান্য সাবেক অভিভাবক সদস্যবৃন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

এ বিষয়ে দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন,আমার বিরুদ্ধে যা বলছে, তা কোনটাই সত্য নয়। সাবেক সভাপতি নুরুল ইসলাম জানান, সভাপতি থাকাকালীন যে অপকর্ম করা হয়েছে, সেগুলো ঢাকার জন্য দিদারুল ইসলাম আমার উপর বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং