1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

হোসেনপুরে বিনা পয়সার বাজার থেকে ঈদ বাজার করলো শতাধিক মানুষ 

স্টাফ রিপোর্টার,  হোসেনপুর,  কিশোরগঞ্জ ।। 
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

কোন বিপণনী বা বাজার নয়, ভ্রাম্যমাণ একটি দোকানে থরে থরে সাজানো ঈদের খাদ্যসামগ্রী। পোলাও চাল, সেমাই, চিনি,দুধ পেয়াঁজ ও তেল সামগ্রী দিয়ে সাজানো ১টি স্টল। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরা খাদ্য সামগ্রী নিতে দিতে হচ্ছে না কোনো টাকা। 

রবিবার, ১৬ জুন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে এই ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টের আয়োজন করে শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন। স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত সংগঠন শিশুদের হাসি ফাউন্ডেশনের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল , উপজেলা আওয়ামীলীগী সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, সহকারী কমিশনার(ভূমি) ফরিদ- আল সোহান।

শিশুদের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা এ.বি.এম ছিদ্দিক চঞ্চল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান  মোহাম্মদ আল আমিন অপু, হোসেনপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম জহির রায়হান, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক উজ্জ্বল  কুমার সরকার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মুখলেছুর রহমান মোকলেছ প্রমুখ। এরপর শিশুদের হাসি ফাউন্ডেশনের ফিতা কেটে বিনা পয়সার বাজার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন । 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি। তারা যে কার্যক্রম করেছে তা নিশ্চয়ই ব্যাতিক্রমী।এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

বিনা পয়সার বাজারের ক্রেতা সাদ্দাম (১১) বলে ঈদের মধ্যে সেমাই, চিনি আছিন না৷ এহন ঈদে সেমাই খাইতারবাম। 

শিশুদের হাসি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন জীম বলেন, আমরা বিতরণ পদ্ধতি থেকে বেরিয়ে এসে বিনা পয়সার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী দিচ্ছি। এতে করে যাকে দিচ্ছি তার যেনো মনে হয় সে বাজার থেকেই জিনিসপত্র নিচ্ছে। শিশুদের হাসি ফাউন্ডেশনের প্রকাশ,ফাহাদ,ওয়ায়েস, রিয়াদ ও তন্ময় কার্যক্রম সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেছে৷ 

সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই বাজার। প্রায় শতাধিক পরিবার খাদ্যসামগ্রী পেয়েছে বিনা পয়সার বাজার থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং