1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায়  আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৪ মে দুপুরে  উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. বিল্লাল  হোসেন । আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের জাতীয়  সংসদ সদস্য  অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান   মো. এমদাদুল হক জুটন,  মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, এ,কে এম ফজলুল হক বাচ্চু , পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোবারক হোসেন,জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু,  হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, চন্ডীপাশা  ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং