1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

র‌্যালি ঈশ্বরগঞ্জ খেলার মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু বক্তব্য দেন।

তিনি বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে হবে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদল রাজপথে সক্রিয় ছিল আছে থাকবে।

র‌্যালি অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সদস্য আল আমিন শেখ ও জিয়াউর রহমান জিয়া, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, যুবনেতা আবু সাঈদ সৈকত, সোহাগ সওদাগর, রফিকুল ইসলাম রবি, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলম, আব্দুল গফুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অপরদিকে, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদের নেতৃত্বে আরেকটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈশ্বরগঞ্জের রাজপথ মুখর হয়ে ওঠে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং