1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে নবাগত ওসির সঙ্গে খেলাফত ছাত্র মজলিসের শুভেচ্ছা বিনিময়

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসিকে সিরাত বিষয়ক বইসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক প্রকাশনা উপহার দেয়া হয়।

উপহার হিসেবে দেয়া বইয়ের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের ওপর রচিত প্রসিদ্ধ গ্রন্থ ‘আর-রাহীকুল মাখতুম’, সংগঠনের সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম সংশ্লিষ্ট ‘একটি দিনই দাওয়াত’, ‘আল্লাহর খলিফা’, ‘ভাঙজড়তা’ এবং সংগঠনের পরিচিতি বিষয়ক বিভিন্ন পুস্তিকা ছিল।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ওসি সাজ্জাদ রোমানকে ঈশ্বরগঞ্জ থানায় স্বাগত জানান এবং নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

এ সময় তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গুরুত্বপূর্ণ। নবাগত ওসির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

নবাগত ওসি সাজ্জাদ রোমান সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন লাদেন ও মোহাম্মদ কাউসার আহমদ, বর্তমান প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সুলেমান সাকিব, স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান নাদিম, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ তাহমিদ হুসেইন এবং সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির ভূঁইয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং