1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

হোসেনপুরে অবৈধ মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ নম্বর জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার, ৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাহার উদ্দিন জিনারী গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চর জিনারী এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ (সংশোধিত ২০২৩) লঙ্ঘন করে এক্সভেটর (বেকু) দিয়ে নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। ঘটনাস্থলে অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেকসোনা খাতুন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীর মাঝপথে বাঁধ দিয়ে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল।

​তিনি আরও বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে যারা বিল, নদী বা কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

​জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং