1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ইটনায় গলায় ওয়াই-ফাইয়ের তার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরে নাঈম (২৮) নামের এক যুবক গলায় ওয়াইফাইয়ের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার, ৪ অগাস্ট সকাল সাড়ে ৯টার দিকে ভাড়া বাসায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওয়াইফাই তার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।  নাঈম ইটনা সদর ইউনিয়ন  চিপাহাটি গ্রামের মোস্তুফা মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় তার ভাড়া বাসার বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওয়াইফাইয়ের তার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

তিনি  ইটনা সদর ইউনিয়নের চিপাহাটি গ্রামের শাহ আলমের বাসায় ভাড়া থাকতেন। পরে  ইটনা থানা পুলিশ খবর পেয়ে নাঈমের মরদেহ উদ্বার করে।

এ বিষয়ে ইটনা থানার অফিসার ইর্নচাজ হাবিবুল্লাহ খাঁন বলেন, মৃত্যুর কারণ জানতে নিহতের মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং