1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ইটনায় কৃষি ভর্তুকির তালিকা থেকে প্রকৃত কৃষকের নাম বাদ পড়ায় ইউএনও বরাবরে স্মারকলিপি   

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি র্বষণের ফলে চলতি বোর মৌসমে কৃষকের ফসলের ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারিভাবে ভর্তুকির তালিকা প্রণয়ন করা হয়| সেই তালিকা থেকে প্রকৃত কৃষকের নাম বাদ পড়ায় ইটনা উপজেলার নির্বাহী অফিসারের বরাবরে ক্ষতিগ্রস্থ কৃষককের পক্ষে স্মারকলিপি দিয়েছেন বরকত উল্লাহসহ কয়েকজন ক্ষতিগ্রস্থ কৃষক।

বুধবার, ১৭ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারক লিপি প্রধান করেন তিনি| সরকার ঘোষিত কৃষি ভর্তুকির তালিকায় চরম অনিয়ম ও উদাসিনতা দেখা গেছে| মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাচাই  না করায়  এলাকার বহুত প্রকৃত, দরিদ্র, প্রান্তিক কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিপরীতে  এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত নন| এর ফলে সরকারের এই মহৎ উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রকৃত কৃষকেরা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে| বর্তমান ক্রটিপূর্ণ তালিকা স্থগিত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ও বর্গা কৃষকদের চিহ্নিত করে দ্রুত স্বচ্ছ ও সঠিক তালিকা প্রণয়ন করার কথা উল্লেখ করা হয় স্মারক লিপিতে|

এ বিষয়ে ইটনা উপজেলা র্নিবাহী অফিসার মাখন চন্দ সুত্রধরের কাছে জানতে চাইলে তিনি স্মারক লিপি পেয়েছেন বলে জানান|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং