1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মুলে অষ্টগ্রাম থানার উদ্যোগে মতবিনিময় সভা

অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদক, কিশোর গ্যাং এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১২ জুন বিকেল ৪টায় অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর-খয়েরপুর ইউনিয়নের কদমচাল বাজারে অষ্টগ্রাম থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনজ্জামান।

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ নির্মুলে পুলিশ এককভাবে সফল হতে পারে না; এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অষ্টগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং