1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মোতবাতি প্রজ্জ্বলন ও ঝটিকা মিছিল,  ৪ জন গ্রেফতার  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১লা অগাস্ট উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাতে মোমবাতি প্রজ্জ্বলন ও ঝটিকা মিছিল বের করে। পরবর্তীতে অভিযান চালিয়ে যুবলীগসহ ৪জন নেতা-কর্মীকে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
 স্থানীয় সূত্রে জানা গেছে, ১লা অগাস্টের কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নান্দাইল আসনের সাবেক বিতর্কিত এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের ছবি সম্বলিত ব্যানার নিয়ে রসুলপুর গ্রামের বিলপাড় এলাকার একটি কাঁচা রাস্তায় জড়ো হন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে তারা মোমবাতি প্রজ্বলন করেন এবং সরকার বিরোধী উস্কানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ গভীর রাতে ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার ৪জন হলেন, মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক শাহীন (৪০), মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭), সদস্য জহিরুল ইসলাম (৩৯) ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)।
 নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, “সন্ত্রাস বিরোধী আইনে গভীর রাতে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেফতার আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং