1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নান্দাইলে শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবন্ধী নারীকে ঘর উপহার

স্টাফ রিপোটার, নান্দাইল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবী সংগঠন “শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ” এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এক প্রতিবন্ধী নারীকে ঘর উপহার দেয়া হয়েছে।

শনিবার, ১ অগাস্ট বিকেলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উপজেলার  শেরপুর ইউনিয়নের পাঁচরুখী মৌলভীবাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি নূর হোসেন হীরা, সাধারণ সম্পাদক মাসুম রানা, মুখপাত্র লিক্স আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপনের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ সরকার। সংগঠনের উপদেষ্টা হারুন অর রশিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হারুন অর রশিদ, সাইফুল ইসলাম সরকার, আজহারুল ইসলাম বাদল, বাচ্চু মিয়া আকন্দ, সহ-সভাপতি ফরিদ আহমেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও অর্থ বিষয়ক সম্পাদক নাজির আহেম্মদ।

আলোচনা সভা শেষে পাঁচরুখী গ্রামের মৃত আব্দুল রশিদের শারীরিক কন্যা  প্রতিবন্ধী খুশেদা আক্তারকে একটি ভিটেপাকা টিনের দুচালা ঘর উপহার হিসেবে হস্তান্তর করা হয়। ঘর পেয়ে আবেগপ্লুত খুশেদা আক্তার ও তাঁর মা সুফিয়া আক্তার বলেন, “মাথা গোঁজার ঠাঁই পেয়ে আমরা অনেক খুশি। প্রবাসীদের এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলব না। আল্লাহ যেন তাঁদের মঙ্গল করেন।”

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ও সামাজিক এই সংগঠনটি এ পর্যন্ত ৬টি অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে। এছাড়া অসুস্থ রোগি, অসহায় দরিদ্র মানুষ এবং বন্যা কবলিতদের মাঝে এ পর্যন্ত নগদ প্রায় ৮৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাসান, পরিকল্পনা সম্পাদক আ. রাশিদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাগর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহাগ রানা, মানব বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য সোহেল মিয়া, রাকিব মিয়া, নুরুল ইসলাম, সুজন মিয়া, রুবেল মিয়া, সম্মানিত সদস্য মাজাহারুল ইসলাম, হৃদয় আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং