
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও স্থানীয় মানুষের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী।
শুক্রবার, ২৭ নভেম্বর তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমির রাশেদুজ্জামান রাশেদ, সেক্রেটারি আবু মুছা এবং ইউনিয়নের দক্ষিণ শাখার সভাপতি মাহমুদ মাহবুবুর রহমান বাবর, সেক্রেটারি ডা. মোহাম্মদ আকরাম হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক এলেন ব্যাপারী, ইউনিয়ন আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ সামিউল হক, মোহাম্মদ মাসুদ রানা, মাওলানা মফিজ উদ্দিন, বাইতুল মাল সম্পাদক মাওলানা মো. সোলায়মান হোসেন, আলী ব্যাপারী, সাইদুর রহমান ও রুবেল মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
সফরের শুরুতে তিনি এলেন হোসেনের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বড়বাড়ি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ মাসুদ রানার বাড়িতে এবং দক্ষিণপাড়ার আলী হোসেন ব্যাপারীর বাড়িতে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এরপর মাদ্রাসা মোড়সংলগ্ন আগ্রাখালী জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দ্বীনি আলোচনা পেশ করেন। আলোচনা শেষে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে তার কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় চরপুটিমারী ইউনিয়নের ১২ নম্বর চরগোয়ালিনী এলাকার মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ হাশেম ফরাজী ও মোহাম্মদ শফিকুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগকালে নেতারা স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।
Leave a Reply