1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

গণতন্ত্রী পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার নুরুর রহমান সেলিমের শোকসভা অনুষ্ঠিত

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নুরুর রহমান সেলিমের প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৩১ জুলাই বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে খন্দকার নুরুর রহমান সেলিমের অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে বলেও তারা উল্লেখ করেন।

শোকসভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথি ছিলেন  বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এম. এ. সবুর,ন্যাপ (এনাম)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এনামুল হক, ন্যাপ (মোজাফ্ফর)-এর নেতা ও কর আইনজীবী পার্থ সারথি চক্রবর্তী, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড. এ. ওয়াহেদ, ন্যাপ (এনাম)-এর সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, গণফোরাম সাধারণ সম্পাদক ডা:মিজানুর রহমান,সম্পাদক মণ্ডলীর সদস্য ডা. আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, আব্দুস সালাম কালাম,অধ্যাপক ড:শওকত আরা হোসেনসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারা।

সভা সঞ্চালনা করেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত খন্দকার নুরুর রহমান সেলিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং