1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

 

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রবিবার, ২ অগাস্ট দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিম আহমেদ অন্তরের সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেডিকেল অফিসার ডা. সুপ্রভা সূত্রধর শ্যামা, ডা. রোবানা আফরিন নীতি, ডা. আলভি মোহাম্মদ সাদ, ডা. ফাহাদ হাসান, নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম, সিনিয়র স্টাফ নার্স শামীমা নাহরিন ও শাহনাজ পারভীন এবং মিডওয়াইফ রীমা আক্তার বৃষ্টি বক্তব্য দেন।

এতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে স্তন্যদানকারী মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেয়া হয়।

সভাপতির বক্তব্যে ডা. তানজিম আহমেদ অন্তর বলেন, “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের মূল লক্ষ্য হলো মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা।”

তিনি আরো জানান, এ উপলক্ষে সপ্তাহব্যাপী তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং