1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

হাওরে যে ক্ষতি হইছে ৫ বছরে সে ক্ষতি পোষানো সম্ভব নয়-অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

চলতি বোর মৌসুমে ভারী র্বষণে হাওরে বোর ফসলের যে ক্ষতি হইছে আগামী ৫ বছরে সে ক্ষতি পোষানো যাবেনা- একথা  বলেছেন কিশোরগঞ্জ- ৪ (ইটনা মিঠামইন অষ্টগ্রাম) আসনের সংসদ সদস ̈ অ্যাডভোকেট ফজলুর রহমান|

সোমবার, ১ জুন সকাল এগারোটায় ইটনা উপজেলা অডিটরিয়ামে উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও  স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|

কোনো মানুষ যেন অনাহারে না ঘুমায় সেদিকে লক্ষ্য রাখার জন্য |প্রয়োজনে তাকে অবহিত করার কথাও বলেন তিনি।ইটনা,মিঠামইন, অষ্টগ্রাম উপজেলাকে সোনার সংসারে পরিণত করা হবে| এমন একটি সময় আসবে যখন জামাতি ওয়াজিনদের মানুষ ওয়াজ করতে দিবেনা| সরকারে থাকলে জনপ্রিয়তা কমে, কারণ কাজ করলে ভুল হয়|

বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তা পুনরুদ্ধার করতে হবে| আমি ব্যর্থ হতে পারি কারণ আমার পক্ষে সংসদ সদস্য ̈হিসাবে দুনীর্তি করা সম্ভব নয়| আমার মাধ্যমে একটি পয়সাও দুর্নীতি হবেনা| ইটনার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই| হাওরের ভাসমান পানিতে মাছ ধরতে কাউকে বাধা দেওয়া যাবে না| ৫ অগাস্ট ও সাবেক রাষ্টপতি আব্দল হামিদের দিকে ইঈিত দিয়ে তিনি বলেন, আমি কারো বাড়ি পোড়ানোর রাজনীতি করি না। ইটনায় একটি শিল্পকলা একাডেমি করা হবে|ইটনা মিঠামইন অষ্টগ্রাম এর রাস্তার কথা উল্লেখ করে তিনি বলেন অপরিকল্পিত ভাবে রাস্তাটি নির্মাণ করা হয়েছে| ৫০ বছরে এ রাস্তাটি ছাড়া এলাকায় আর কোন উন্নয়ন হয়নি|

মিঠামইন সেনানিবাস না করে বিশ্ববিদ্যালয় করলে উপকার হত| আগে  স্কুল ছিলো কাঁচা মাস্টার ছিলো পাকা

আর এখন  স্কুল পাকা মাস্টার কাঁচা| জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে| হাওর মন্ত্রণালয় করা

হলে হাওরে সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে| আগামি অধিবেশনে মিঠামইন টু মরিচখালি উড়াল ব্রিজ করার জন্য সংসদে আলোচনা করবো|

ইটনা উপজেলা নির্বাহি অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইটনা উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর, জয়সিদ্ধি ইউপির চেয়ারম্যান মনির উদ্দিন, ইটনা সদর ইউপি সদস ̈ কল্পনা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মেহেদি প্রমুখ|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং