1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার,২০ মে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি  কলেজ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিক উল্লাহ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুদক ঢাকা বিভাগীয় পরিচালক মো. মাসুদুর রহমান।

কর্মশালায় অন্যান্যের মধ্যে দুর্নীতি প্রতিরোধে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সেশন পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ। কর্মশালাটি সঞ্চালনা করেন দুদক-কিশোরগঞ্জের উপ-সহকারী পরিচালক সালাহ উদ্দিন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, তথ্য অধিকার আইন ও নৈতিকতা চর্চার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে দুদক কর্তৃক সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় কিশোরগঞ্জের দুদক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং