1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব বিষয়ক বিশেষ কর্মশালা  

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

টেকসই কৃষি ব্যাবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১২মার্চ হোসেনপুর উপজেলা  কৃষি অফিসে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বায়োপেস্টিসাইড একটি কার্যকর ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা। কৃষকদের মাঝে এর প্রচার ও প্রসার বাড়ানো অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের বিশিষ্ট বীজ ডিলার ও সততা বীজ ঘরের সত্ত্বাধিকারী মো. ইব্রাহীম শাহ ফকির।

অন্যদের মধ্যে আরো  উপস্থিত ছিলেন, ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ময়মনসিংহ-১ এর রিজিওনাল সেলস ম্যানেজার মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কিশোরগঞ্জ-১ এর টেরিটরি সেলস অফিসার নিতাই গোপাল মালাকার।

বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের বহুমূখী সুবিধা ও কার্যকারিতা  কৃষকদের সামনে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষিতে আধুনিক ও টেকসই পদ্ধতির প্রসার ঘটিয়ে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬৫ জন মডেল কৃষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠ পর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন। কৃষকরাও বিষমুক্ত ফসল উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং