
হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় আকস্মিক শিলা বৃষ্টিতে ৯৮৬ হেক্টর জমির বোর ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।
মঙ্গলবার, ২৪ মার্চ সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে হাওর অঞ্চলের একমাত্র বোর ফসল ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ইটনা সদরের কৃষক দিপু মিয়া বলেন, আমি ৮ একর জমিতে এ বছর বোর ধান রোপণ করেছি। শিলা বৃষ্টিতে জমির বার আনা ফসল নষ্ট হয়ে গেছে। পশ্চিম গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি এ বছর ২একর জমিতে বোর ধান রোপণ করেছিলাম, শিলা বৃষ্টিতে অর্ধেকের মতো ক্ষতি হয়েছে। আরেকজন কৃষক বলেন, ১০ শতক জমিতে দেশীয় ধান রোপণ করেছিলাম বৃহস্পতিবার কর্তন করার কথা ছিল। শিলা বৃষ্টির ক্ষয়ক্ষতির কারণে কর্তন করা সম্ভব হবে না।
ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ইটনা সদর, এলংজুরী, রায়টুটী ইউনিয়নে শিলা বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে। অন্যান্য ইউনিয়নের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান আরো পরে বলা যাবে বলে জানান।
Leave a Reply