1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ইটনা হাসপাতালকে আধুনিক হাসপাতালে রুপান্তরিত করা হবে- অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।  
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

ইটনা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে আধুনিক হাসপাতালে রুপান্তরিত করা হবে বলে বলেছেন কিশোরগঞ্জ- ৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার, ২৩ মার্চ দুপুর ১২ টায় হাসপাতালটি পরিদর্শন করে তিনি একথা বলেন। এসময় হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী নার্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি।

পরে তিনি ইটনা হাসপাতালের জরুরী বিভাগ, কমিউনিটি আই সেন্টার, বর্হি বিভাগ, এনসিডি কর্নার, ভিআইএ সেন্টার ও আইএমসিআইসহ হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এমপি হিসেবে এই প্রথম ইটনা হাসপাতালটি পরিদর্শন করেছি। তিনি আরও বলেন ডাক্তারদের কাজ করার আন্তরিক ইচ্ছে আছে। হাসপাতালে ঔষধ সংকট, ডাক্তার ও নার্সদের আবাসন সংকট, নৌ অ্যাম্বুলেন্সসহ আনুষাঙ্গিক ক্রটি-বিচ্যুতির কারণে হাসপাতালের রোগিগণ সঠিক সেবা পাচ্ছেন না। সমস্যাগুলো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়টি অবহিত করবো এবং প্রয়োজনে মন্ত্রী মহোদয়কে এলাকায় আনার ব্যবস্থা করবো।

পরিদর্শন কালে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস. এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং