1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  স্কুলছাত্র নিহত

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশারি সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দীন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর পাকুন্দিয়া-মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র হলেন নাছির উদ্দীন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেন্দী মানিক কবিরাজের বাড়ি থেকে শরীর ব্যাথার ঔষধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়িতে যাচ্ছিলেন নাছির উদ্দীন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিতপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে উভয়ের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাছির উদ্দীন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন বিষয়টি বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং