1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ইটনায় অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে উপজেলা ওলামাদলের গণসংযোগ

 ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে গণসংযোগ করেছেন ইটনা উপজেলা ওলামাদলের নেতাকর্মীগণ।

শনিবার, ৩১ জানুয়ারি  বিকেলে ইটনা বাজার ব্যসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের সঙ্গে গণসংযোগ করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানকে জয়যুক্ত করার জন্য তার পক্ষে ভোট চাওয়া হয়।

ইটনা উপজেলা ওলামাদলের সহ-সভাপতি হাফেজ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাকিব ঠাকুর, ইটনা সদর ইউনিয়ন ওলামাদলের সভাপতি হাফেজ মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মোস্তাকিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম মুমেন, বিএনপি নেতা অর্জুন সাহা, ইটনা উপজেলার পাঁচপীর মাঝারের খাদেম কামাল মিয়া সহ বিভিন্ন নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং