1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ইসলামপুরে চতলাপাড়া ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ৫–৪ গোলে চ্যাম্পিয়ন মিজানুর রহমান একাদশ

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার চতলাপাড়া ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর গ্র্যান্ড ফাইনালে রুদ্ধশ্বাস ও নাটকীয় লড়াই শেষে মিজানুর রহমান একাদশ ৫–৪ গোলে মাহমুদুল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে।

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় চতলাপাড়া কছিমননেছা মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ভরা ম্যাচে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস খান।

অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহ-সম্পাদক শাহাদৎ হোসেন সাজল এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্য আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হোসেন আলী, বক্কর আলী, ছোবাহান আলী, রংদার আলী, আব্দুল মোমিন, আলমাছ, জহিরুল, শফিকুল, এস এম সোরহাব উদ্দিন, সাইবর আলী ও ফরিদ মিয়া।

প্রধান অতিথি মো. আব্দুল কুদ্দুস খান তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন যুবকদের সুস্থ বিনোদনের পাশাপাশি সমাজকে আরও সুন্দর ও ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক লাবলু মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং