1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ থেকে ঢাকা ও কক্সবাজার রুটে চালু হলো ‘কিশোরগঞ্জ ডিলাক্স’ এসি বাস সার্ভিস

নূর আহাম্মদ পলাশ, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে কিশোরগঞ্জ–ঢাকা, কিশোরগঞ্জ–কক্সবাজার রুটে আধুনিক ও মানসম্মত ‘কিশোরগঞ্জ ডিলাক্স’ এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

সোমবার, ২৬ জানুয়ারি  বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মাজহারুল ইসলাম। তিনি ফিতা কেটে নতুন এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আনিছুজ্জামান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা।

বক্তারা বলেন, কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে মানসম্মত এসি বাস সার্ভিস চালু করা। সেই দাবি বাস্তবায়নেই ‘কিশোরগঞ্জ ডিলাক্স’ এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে যাত্রীরা নিরাপদ, আরামদায়ক ও সময়নিষ্ঠ যাত্রীসেবা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জেলার বিভিন্ন রুটে বাস সার্ভিসের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন এই এসি বাস সার্ভিস চালুর ফলে কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন যাত্রীরা।

অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও ‘কিশোরগঞ্জ ডিলাক্স’ পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীসহ সকল যাত্রীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং