1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নান্দাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আ: হাকিমসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

শুক্রবার, ১৯ ডিসেম্বর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নান্দাইল উপজেলার  গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের আব্বাছ আলীর ছেলে আব্দুল হাকিম। তিনি গাংগাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। অন্যজন হলেন  সিংরইল ইউনিয়নের সিংরইল মধ্যপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম। তিনি স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে শাইলধরা বাজার এলাকা থেকে আব্দুল হাকিমকে এবং সিংরইল ইউনিয়ন থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “গ্রেফতারকৃতদের ‘ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে’ সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং