1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প

স্টাফ রিপোর্টার, হোসেনপুর,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে হোসেনপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার,১ ডিসেম্বর সকালে উপজেলার সাহেবেরচর ভাটিপাড়া গ্রামে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রায় ৫০০-এর বেশি গবাদিপশুক ভ্যাক্সিন দেওয়া হয়। এছাড়া খামারীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং পশু পালনের বিষয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: উজ্জ্বল হোসাইন  এবং ভেটেরিনারি সার্জন মোজাহিদুল কবির শিহাব। 

তারা খামারীদের সাথে সরাসরি কথা বলে পশুপালন ও স্বাস্থ্যরক্ষার বিভিন্ন দিকনির্দেশনা দেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে, যাতে খামারীরা তাদের গবাদিপশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং