1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে বিএনপির বিশেষ দোয়া

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত করে কেঁদেছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার, ২৯ নভেম্বর বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, নিজাম উদ্দিন, শরিফ আবেদীন জায়েদী। পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, সদ্যস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, হায়দার আলী প্রমুখ। 

দোয়া শেষে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভরসার প্রতীক। নেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য ভীষণ জরুরি। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করছি। মহান  আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দান করে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। আজ তিনি কঠিন লড়াইয়ের মুখোমুখি। নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এই মুহূর্তে আমাদের হৃদয় ভারাক্রান্ত, মন ব্যথায় বিদীর্ণ।

তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক,  মায়ের মতো মমতাময়ী একজন ব্যক্তিত্ব, যাঁর হাতে দেশের মানুষের বিশ্বাস ও স্বপ্ন নিরাপদ ছিল। আমাদের সকল নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাই। যে যেখানে আছেন, আল্লাহর দরবারে তাঁর জন্য দোয়া করুন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দোয়ায় অংশ নেন। তারা জানান, দলের প্রধান নেত্রী অসুস্থ হওয়ায় ঈশ্বরগঞ্জে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে উপজেলার প্রায় প্রতিটি মসজিদেই তার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার কথাও জানান তারা।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। দোয়া পরিচালনা করেন উপজেলার বড়হিত ইউনিয়নের নওশতী বাজার কওমী মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান আকন্দ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং