1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় যুবকের মৃত্যু

ইটনা(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়ারইর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সৃষ্ট দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মোশাররফ হোসেন (২০) উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর সকাল ৯টার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোশাররফকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ওসি জাফর ইকবাল বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং