
কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল শো-ডাউন করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামের সমর্থকরা। এতে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সোমবার, ১৭ নভেম্বর রাত ৮টার দিকে হোসেনপুর নতুন বাজারে অবস্থিত আব্দুস সালামের কার্যালয় থেকে শো-ডাউনটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক হয়ে হোসেনপুর-টু-কিশোরগঞ্জ সড়কের চরপুমদি ব্রিজ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের আহ্বায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক,জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির, প্রতিষ্ঠাতা আহ্বায়ক,তারুণ্যের শক্তি কেন্দ্রীয় কাউন্সিলের মো. শওকত আজিজ;কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহদী হাসান সাব্বিন, হোসেনপুর পৌর যুবদলের আহ্বায়ক শরীফ আহমেদ, হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান,ফয়সাল প্রমুখ।
Leave a Reply