1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সহকর্মীকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন হাওরের পানিতে

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে স্রোতের টানে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানিতে তলিয়ে গেলেন হাওরে ঘুরতে আসা এক পর্যটক। নিখোঁজ হওয়ার একদিন পর কাউসার ইসলাম (২৬) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার, ২২ জুলাই দুপুরে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর হাওরের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাউসার ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের আবদুর রব শিকদারের ছেলে। তিনি রাজধানীর উত্তরার বে নামের একটি জুতা কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনিসহ ওই কোম্পানীর ৫৬ জন কর্মকর্তা-কর্মচারী গত মঙ্গলবার হাওরে ঘুরতে এসেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং