1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ইটনায় আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মাদক কে না বলুন, মাদক থেকে দুরে থাকুন। সুস্থ সবল থাকতে হলে মাদক থেকে থাকব দূরে। আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

শুক্রবার, ২৬ জুন বিকেলে ইটনা পুরাতন বাজার থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটনা পুরাতন বাজার নদীর পাড়ে গিয়ে শেষ হয়। মাদকের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। সমাজকে রক্ষা করুন, মাদক কে না বলুন। ইটনার জনতা ঘরে তুলুন একতা। নেশার আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। র‌্যালিতে এসব স্লোগান তোলা হয়।

র‌্যালি শেষে বক্তব্য সমাবেশে রাখেন, ইটনা উপজেলার জামায়াতের আমির হাফেজ আবুল হোসাইন, নায়েবে আমির মাওলানা শফিউল আলম, ক্বারী মীর আজিজুল হক জামায়তের সাধারণ সম্পাদক  এ, কে, এম, নুরুল্লাহ্ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং