1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সাংবাদিক ফরহাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

চ্যানেল ২১-এর জেলা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিক সমাজ এর ব্যানারে  এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২৪ মে সকাল এগারটায় শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করতে হবে।

গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে রেল স্টেশনে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক ফারহাদ হোসেন রাজ  সন্ত্রাসীবাহিনীর হামলার শিকার হন। সন্ত্রাসীদের উপুর্যুপরি আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রের আঘাতে রাজকে হত্যার চেষ্টা চালায়।আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ঘটনার রাতেই জুস্মন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং