1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রেফতার

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার মোয়াজ্জেম হোসেন উপজেলার ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর  তাঁকে গ্রেফতার করে  আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর শান্তি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে মিছিল ও বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ১৪ অক্টোবর কুলিয়ারচর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলার এফআইআর নম্বর-৯)।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযান পরিচালনা করে ওই মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং