1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

কিশোর গ্যাংয়ের হামলায় প্রবাসে যাওয়া হলো না নিকলীর রিফাতের

ইমরান হোসেন, বিশেষ প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নিকলীতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় রিফাত নামের এক যুবক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি তার সৌদি আরবের মক্কায় (প্রবাসে) যাওয়ার কথা থাকলেও হামলার কারণে তার ভিসাটির মেয়াদ শেষ হয়ে যায়। ফলে তার আর বিদেশে যাওয়া হবে না বলে জানিয়েছে তার পরিবার।

শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মো: রিফাত মিয়া উপজেলার জালালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

গত ৮ ফেব্রুয়ারি নিকলী উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয় জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি বাদি হয়ে ৫জন কে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলো  নিকলী থানার জালালপুর গ্রামের তরুণ মিয়ার ছেলে তনয় মিয়া, মাসুদ মিয়ার ছেলে রাহিম মিয়া, জিল্লুর রহমানের ছেলে জয় মিয়া, মৃত মফিজ উদ্দিনের ছেলে সিয়াম মিয়া ও মাহবুবের ছেলে রামিম মিয়া।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়, নিকলী উপজেলার জালালপুর গ্রামের তনয় মিয়াসহ ৫ জনের একটি কিশোর গ্যাং গত ৮ তারিখে রিফাতের বাড়ির পাশ দিয়ে উচ্চ শব্দে ডেকসেট বাজিয়ে যাচ্ছিল। রিফাত নামের একটি ছেলে এর প্রতিবাদ করার ফলে তনয়, রামিম, সিয়াম ও জয়সহ কিশোর গ্যাং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিফাতের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর থেকে ময়মনসিংহ পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

জালালপুর গ্রামের আক্তারুজ্জামান ও রুস্তুম আলীসহ আরো অনেকে বলেন, যে ছেলেগুলো রিফাতের উপর হামলা করছে তারা সবসময় গ্রামের মানুষকে উক্তোক্ত করে। তারা এলাকায় কিশোর গ্যাং নামে পরিচিত। তারা সব সময় নেশা করে বেড়ায়। তাদের কারণে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা এর একটি সুষ্ঠ বিচার চাই।

এ বিষয় নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিকলী উপজেলার জালালপুর গ্রামে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে রিফাত নামের এক যুবক কিশোর গ্যাং দ্বারা হামলার শিকার হয়েছে। এ বিষয় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের মোবাইল বন্ধ থাকায় আমরা তাদেরকে গ্রেফতার করতে পারছিনা। তবে অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং