কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪), সিপিসি-২ ,কিশোরগঞ্জ ক্যাম্প সদস্যরা।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৬০ হাজার টাকা র্যাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল পাকুন্দিয়া উপজেলার মিরদী এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার মাসুদ রানার বাড়ির সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- মো. তুতা মিয়া (৪৫) আছমা আক্তার (৩৮)উভয়ই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। অভিযানকালে আসামীদের হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রয়ের নগদ ৩০০০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ র্যাব-১৪, কোম্পানি কমান্ডার শাহজাহান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply