1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে
Oplus_131072

কিশোরগঞ্জের পাকুন্দিয়া‌ উপজেলায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী নতুন বাজারে মো: শরীফ মিয়া নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায় নিহত শরীফ মিয়া সালুয়দী গ্রামের মরহুম খাইরুল ইসলামের ছেলে। তিনি সালুয়াদী নতুন বাজারে ওয়ার্কশপের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পূর্ব-শত্রুতার জের ধরে গতকাল রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন এবং এক চাচা জানান, শরীফের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি প্রভাবশালী মহল। চাদা দিতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ফেলে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

তারা এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং