
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার বাদশা মিয়া (২৬) ভৈরব থানার একটি মামলার পলাতক আসামি ও ভৈরব উপজেলার বাসিন্দা।
রবিবার, ১৬ নভেম্বর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলার রামশংকরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রামশংকরপুর এলাকা থেকে ১৪ কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদকের মালিক বাদশা মিয়া (২৬) কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত গাঁজা ও পলাতক এর মালিকের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply